প্রকাশিত: ০১/০৬/২০১৭ ৭:৫২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৬ পিএম

হাফিজুল ইসলাম চৌধুরী :
ঘুর্ণিঝড় ‘মোরার’ প্রভাবে ক্ষতিগ্রস্থ রামুর গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজার ৩ (সদর-রামু) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। বুধবার (৩১মে) দুপুরে তিনি প্রথমে কচ্ছপিয়া ও পরে গর্জনিয়া ইউনিয়নে যান।

এসময় ঘুর্ণিঝড়ের কারণে বিধ্বস্ত গর্জনিয়া উচ্চবিদ্যালয়ের প্রাচীন একাডেমিক ভবন ও কচ্ছপিয়া উচ্চবিদ্যালয়ের একটি ভবনের উপড়ে যাওয়া টিনের চালা দেখতে যান তিনি। এলাকা পরিদর্শনকালে বিএনপির কেন্দ্রীয় এই নেতা সাধারণ মানুষের সঙ্গে নানা বিষয়ে কুশল বিনিময় করেন।

তাঁর সফরসঙ্গী হিসাবে ছিলেন, সদর উপজেলার ঝিলিংজা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মুজিবল হক মিয়াজি, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রেজাউল করিম টিপু, গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আলীম, সাধারণ সম্পাদক মো.মুহিবুল্লাহ, বিএনপিনেতা মাষ্টার আবু নাছের, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ রফিক, কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন টুক্কু, কাজলের ব্যক্তিগত সচিব দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সহসভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সহপ্রচার সম্পাদক শহীদুল্লাহ শহীদ, গর্জনিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজিজুল হক আজিজ, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ মো.রাশেল, ছাত্রনেতা মোহাম্মদ করিম, জয়নাল প্রমূখ।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...