প্রকাশিত: ১৬/০৮/২০১৮ ৪:২৭ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:১৮ পিএম
beef doi bora-recipe-rtvonline

কুরবানির ঈদ এলেই বেড়ে যায় খাবারের আইটেমের সংখ্যা। বাংলাদেশে মূলত গরু এবং খাসিই কুরবানি হয়ে থাকে বেশি। আসন্ন কুরবানির ঈদ উপলক্ষে আরটিভি অনলাইনের বিশেষ রেসিপির তালিকায় আজ থাকলো গরুর মাংসের দই বড়া। রেসিপিটি দিয়েছেন বিশিষ্ট রাঁধুনি রোমানা রহমান মিতু।

রান্নায় যা লাগবে

গরুর কিমা ২০০ গ্রাম, পাউরুটি আধা কাপ, টক দই ৫০০ গ্রাম, কাঁচামরিচ কুচি ২-৩ টা, পেঁয়াজ টুকরো করে কাটা ১ কাপ, পুদিনাপাতা কুচি ১ কাপ, পুদিনাপাতা বাটা ১ চা চামচ, ধনেপাতা বাটা ১ চা চামচ, তেতুলের সস ৪ টেবিল চামচ, চাট মশলা ১ চা চামচ, চিনি আধা কাপ, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, লাল মরিচ গুঁড়া ১ চা চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, জিরা টালা গুঁড়া আধা চা চামচ, তেল ৩ টেবিল চামচ, লবণ স্বাদ মতো, টমেটো সস ১ টেবিল চামচ, বিট লবণ স্বাদ মতো।যেভাবে রান্না করতে হবে

পাউরুটি ছাড়া বাকি সব উপকরণ মেখে ১ ঘণ্টা ফ্রিজের নরমালে রেখে দিতে হবে। এরপর পাউরুটি ভিজিয়ে আবার চিপে পানি বের করে মাংসের কিমার সাথে ভালোভাবে মাখিয়ে গোল বলের মতো করে ডুবোতেলে লালচে করে ভেজে নিতে হবে। এরপর অন্যান্য সব উপকরণ একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। কিমার বলগুলো দইয়ের মিশ্রণে ডুবিয়ে ২-৩ ঘণ্টা ফ্রিজে রেখে দিতে হবে। পরিবেশনের পূর্বে প্রয়োজনে একটু লাল মরিচের গুঁড়া ছড়িয়ে দিতে পারেন।সূত্র: লুক অ্যাট মি

পাঠকের মতামত

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

শৈবাল-গ্রিন মাসেল চাষে সম্ভাবনা, বাজার সংকটে থমকে যাচ্ছে উদ্যোক্তারা

এন.এ সাগর কক্সবাজার শহরের কোলাহল পেছনে ফেলে মাত্র চার কিলোমিটার এগোলেই খুরুশকুল-মহেশখালী চ্যানেলের উপকূল। চোখের ...
Single Page Footer