প্রকাশিত: ১১/১০/২০২০ ৫:১৩ পিএম

করোনা দুর্যোগে গরীব মানুষকে বেশি করে ত্রাণ দেয়ার কারণে আলু ও চালের দাম বেড়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

রোববার দুপুরে সচিবালয়ে চট্টগ্রামের আনোয়ারার হাউড্রোলিক এলিভেটর ড্যামের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এখন গরীব মানুষ নেই বললেই চলে, ত্রাণের চাল নিয়ে গবাদিপশুকে খাওয়াচ্ছে মানুষ। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বরুমচড়াতে ২১ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক হাউড্রোলিক এলিভেটর ড্যাম পাইলট প্রকল্প হিসাবে নির্মাণ করা হয়েছে। চীনের তৈরি এই ড্যাম তিন হাজার হেক্টর জমির ফসল রক্ষা করবে।

সচিবালয় থেকে সেই প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন কৃষিমন্ত্রী। উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী জানান, কেনো বাড়লো আলু, চালসহ সবজির দাম। করোনাকালে ত্রাণ নিয়ে মানুষ গবাদিপশুর খাদ্য হিসাবে ব্যবহার করেছে বলেও দাবি করেন মন্ত্রী।

অবশ্য মন্ত্রী স্বীকার করেন বাজারদর বৃদ্ধিতে মধ্যস্বত্বভোগীরা কারসাজি করে। এদের দৌড়াত্ম কমানো উচিত।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...