প্রকাশিত: ১৫/০৪/২০২০ ৪:২৯ পিএম
ডা. মঈন উদ্দীন

ডা. মঈন উদ্দীন
করোনা যুদ্ধে শহীদ হওয়া সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিনের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন ছিলেন ভদ্র ও বিনয়ী। তিনি গরিব মানুষের ফি নিতেন না।

ডা. মঈন উদ্দীনের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার ধারনে। তিনি পরিবারসহ সিলেটের হাউজিংস্টেটে থাকতেন।

ঢাকা মেডিকেলের মেধাবি ছাত্র ডা. মঈন করোনা যুদ্ধে প্রথম সারির যোদ্ধা ছিলেন। দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হন তিনি। গত ৫ এপ্রিল তার করোনা পজিটিভ আসে। তখন থেকেই তার পরিবারসহ সিলেট নগরীর হাউজিং এস্ট্রেট এলাকা লকডাউন ঘোষণা করা হয়। অবস্থায় অবনতি ঘটলে ৭ এপ্রিল ডা. মঈনকে নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা ইউনিটে আইসোলেশনে নেওয়া হয়। সেখান থেকে পরবর্তীতে পরিবারের সিদ্বান্ত অনুযায়ী তাকে এ্যম্বুলেন্সযোগে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়।

ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৫ এপ্রিল) সকাল পৌনে ৭টায় মারা যান ডা. মঈন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ সকালে ডা. মঈন উদ্দীন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা আনিসুর রহমান জানান, ডা. মঈন উদ্দীন আগে থেকেই ভেন্টিলেটরে ছিলেন। সংক্রমণ তার হার্টে ছড়িয়ে পড়েছিল। মঙ্গলবার রাত থেকে তার শরীর বেশি খারাপ করে।

তিনি আরও জানান, সংক্রমণ বিধি মেনে ঢাকাতেই তার দাফন হবে।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer