উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/১২/২০২২ ১১:২১ এএম

কক্সবাজারের ঈদগাঁওয়ে বন্ধুদের সঙ্গে বাজি ধরে গরম চা খেতে গিয়ে মোস্তফা (২৪) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে উপজেলার নতুন অফিস বাজারের তাওয়াককুল জুস কর্ণারে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির। নিহত মোস্তফা উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

ওসি গোলাম কবির জানান, তিন বন্ধু একটা চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলো। এসময় গরম চা খাওয়ার বাজি চলে তাদের মধ্যে। গরম চা খেতে গিয়ে এক যুবকের গলা পুড়ে যন্ত্রণা শুরু হয়। জ্বালা-যন্ত্রণার উপশমে তাকে ঠাণ্ডা পানীয় ও আইসক্রিম খাওয়ানো হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে।

ওসি জানান, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...