ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/০৪/২০২৩ ১০:৫২ এএম

গেল কয়েকদিন ধরে দাবদাহে নাকাল রাজধানীসহ দেশের বেশিরভাগ অঞ্চল। বৈশাখের শুরু থেকেই একের পর এক হচ্ছে তাপমাত্রার রেকর্ড। আবহাওয়া অধিদফতর বলছে, তীব্র গরম কমার সম্ভাবনা সোমবারও (১৭ এপ্রিল)।

এদিন সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য আবহাওয়া অফিসের দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা শুষ্ক ও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। রোববার (১৬ এপ্রিল) ঢাকায় তাপমাত্রা ওঠে ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

এর আগে রোববার সন্ধ্যায় আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী পাঁচ দিনের মধ্যে দেশে বজ্রসহ বৃষ্টির দেখা মিলতে পারে।

বিজ্ঞপ্তিতে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা নিয়ে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...
Single Page Footer