ওবাইদুল হক চৌধুরী, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ৩১/০৩/২০২৬ ৭:০২ পিএম

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

র‌্যাব জানায়, ২৯ মার্চ দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন ক্যাম্প-৮/ইস্টের ব্লক-বি/৪১ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সৈকত হোসেন বুলু (৪০) নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান।

পরে ঘরের সিলিংয়ের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড রাইফেলের গুলি, গুলি ভর্তি একটি ম্যাগাজিনসহ বিপুল সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৮৫ জোড়া কম্বেট ইউনিফর্ম, ২১০টি টুপি, ৩০টি হেলমেট, ১৫টি বান্ডুলিয়ার, ৪০ জোড়া গ্লাভস ও ৯৮ জোড়া বিশেষ মোজা।

র‌্যাব জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং উদ্ধারকৃত মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রোহিঙ্গা ক্যাম্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় সংস্থাটি।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...