ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/১০/২০২৩ ৯:৩৩ এএম , আপডেট: ১১/১০/২০২৩ ৯:৩৭ এএম

বিএনপির প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গভীর রাতে আটক করেছে পুলিশ।

আটক হওয়ার আগে মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি গণমাধ্যমকে বলেন, পুলিশ দরজায় লাথি মারছে। হুমকি দিচ্ছে দরজা না খুললে দরজা ভেঙে ঢুকে আমাকে গুলি করবে। আমি সব মামলায় জামিনে আছি বর্তমানে, তার পরও তারা বেআইনিভাবে আমাকে তুলে নেওয়ার চেষ্টা করছে।

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন জানান, গভীর রাতে ধানমন্ডির বাসার দরজা ভেঙে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে নিয়ে যায়। ধানমন্ডি থানায় নিয়ে গেছে পুলিশ।

ধানমন্ডি থানায় নিয়ে গেলে সেখানে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ছুটে যান। সুত্র: যুগান্তর

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...

জাতিসংঘে আলোচনা নয়, রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তার তাগিদ

জাতিসংঘে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে সমাধান আসবে না, মন্তব্য আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূতদের। ...