প্রকাশিত: ২১/০৯/২০২১ ৫:০৮ পিএম

ঢাকা থেকে কক্সবাজারগামী রিলাক্স পরিবহনের একটি বাসে চট্টগ্রামের পটিয়া এলাকায় সন্তান প্রসব করেছেন ত্রিশোর্ধ্ব এক নারী। সোমবার দিবাগত রাত আড়াইটার (২১ সেপ্টেম্বর) দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল রিলাক্স পরিবহনে বাসটি। বাসে থাকা অন্তঃসত্ত্বা এক নারীর প্রসব বেদনা শুরু হয়। এ সময় চালক বাসটি পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে নিয়ে যান। এসময় হাসপাতালের জরুরি বিভাগে এসে বাসের যাত্রীরা জানায় বাসে একজন প্রসূতি আছেন। হাসপাতালের চিকিৎসকদের বাসে গিয়ে তাকে দেখার জন্য অনুরোধ করেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক রাজীব দে, মিডওয়াইফ বিবি হালিমা ও শরিফা জেসমিনকে সাথে নিয়ে বাসের ভেতর ওই নারীকে দেখতে যান। এসময় তারা দেখেন ওই নারীর ডেলিভারি হবার পথে। তারপর মিডওয়াইফের সহায়তায় প্রসূতি মায়ের ডেলিভারি সম্পন্ন করা হয় বাসের মধ্যেই। পরে বাচ্চা এবং মাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রসবপরবর্তী চিকিৎসা দেওয়া হয়।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ ঢাকা পোস্টকে বলেন, বাসের ভেতর নরমাল ভাবেই বাচ্চা প্রসব করেছে। পরে চিকিৎসা নিয়ে মা ও সন্তান স্বাভাবিক থাকায় হাসপাতাল থেকে চলে গেছেন।

তিনি আরও বলেন, গভীর রাতেও এমন পরিস্থিতিতে ছুটে গিয়ে সহযোগিতা করার স্বীকৃতি স্বরূপ হাসপাতালের পক্ষ থেকে ওই টিমে থাকা সকলের জন্য প্রণোদনার ব্যবস্থা করেছি।

জানা গেছে, ওই নারী ঢাকার নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় স্বামীর সঙ্গে থাকতেন। তার স্বামী পেশায় রিকশাচালক। সোমবার এই নারী ঢাকা থেকে কক্সবাজারের চকরিয়ায় বাবার বাড়ি যাচ্ছিলেন

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...