প্রকাশিত: ১৪/০৪/২০২০ ৩:৫৪ পিএম

যমুনা : দেশে নতুন করে আরও ২০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭ জন। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মারা গেছেন মোট ৪৬ জন। মোট আক্রান্ত হয়েছেন ১০১২ জন। গত ২৪ ঘণ্টায় ১৯০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এরআগে গতকাল সোমবার দেশে ১৮২ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত হয়ে মারা যায় ৫ জন।

এছাড়া করোনা আক্রান্তদের সেবায় নিয়োজিত চিকিৎসক ও নার্সদের নিরাপদে অবস্থানের জন্য, রাজধানীর পাঁচ তারকা ও অভিজাত হোটেলের ৫৮০টি কক্ষ বরাদ্দ করা হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. আমিনুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যকর্মীদের অবস্থান বা কোয়ারেন্টাইনের জন্য ১৯টি হোটেলের কক্ষ বরাদ্দ করা হয়েছে।

এই হোটেলের মধ্যে আছে ঢাকা রিজিন্সী, প্যান প্যাসিফিক সোনারগাঁও, লা মিরিডিয়ান, রাজমনি ঈঁশা খা, হোটেল ৭১ ইত্যাদি।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer