প্রকাশিত: ২১/০৭/২০২২ ৯:০৬ পিএম

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, পদ্মা সেতু হওয়ার আগেও আইএমএফসহ বড় বড় জায়গা থেকে অনেক কথা বলা হয়েছিলো। মূলত চলমান এই সঙ্কট সাময়িক। তিন-চার মাসের মধ্যেই আমরা এই সঙ্কট কাটিয়ে উঠতে পারবো। গতকাল বুধবার (২০ জুলাই) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে শামীম ওসমান এসব কথা বলেন। এসময় অতিথি হিসেবে আরো বিএনপি’র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব শামীম পাটোয়ারী উপস্থিত ছিলেন।

শামীম ওসমান আরো বলেন, ‘আমার এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছেন যে আমি পদ্মা সেতুতে গিয়েছি কি না। আমি বলেছি না, যাইনি। কেন যাইনি এই প্রশ্নের উত্তরে বলেছি, দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন ওইটার মধ্যে (পদ্মা সেতু) উঠো না কিন্তু, উঠলে ভেঙে পড়ে যাবে৷ দেখি সবাই যাক। সবাই যাওয়ার পরে যদি না ভাঙে তাহলে একবার গিয়ে দেখে আসবো। আসলে এইধরনের অদ্ভুত কথাবার্তা তারা বলেন। আমার কাছে খুব অবাক লাগে বাংলাদেশের রাজনীতিবিদদের দৈন্যদশা দেখলে।’

বিএনপি’র আন্দোলন বিষয়ে তিনি বলেন, আমি তো গত ১৩ বছরেও বিএনপি’র আন্দোলন দেখছি না। আমরা তো খেলার জন্য রেডি হয়ে বসেই আছি। আমরা ছোটবেলার খেলোয়াড়। উনারা কবে খেলতে চান বলুক।’

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer