প্রকাশিত: ২৪/০৮/২০২১ ৬:৫৮ পিএম

খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল ৩ রোহিঙ্গা শিশুর
নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে খেলতে গিয়ে লেকের পানিতে ডুবে তিন রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে ভাসানচরের আশ্রয়ণ প্রকল্প-৩ এর চেয়ারম্যান দীঘি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- ৫৪ নম্বর ক্লাস্টারের বি ৯-১০ নম্বর কক্ষের দলিলুর রহমানের ছেলে মো. আনিসুর রহমান আনাস (৬), মো. জামাল হোসেন (৯) ও একই ক্লাস্টারের বি ১১-১২ নম্বর কক্ষের আবদুর সবুরের ছেলে মো. হাফসা (৫)।

স্থানীয়দের বরাত দিয়ে ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে ৫৪ নম্বর ক্লাস্টারের দলিলুর রহমানের দুই ছেলে আনাস ও জামাল এবং আবদুর সবুরের দুই ছেলে হাফসা ও জুনায়েদ একসঙ্গে খেলতে বাইরে যায়। পরে বেলা ১১টার দিকে আনাস, জামাল ও হাফসা চেয়ারম্যান দীঘির লেকের পানিতে পড়ে গেলে জুনায়েদ (৬) দৌড়ে গিয়ে পার্শ্ববর্তী ক্লাস্টারের রোহিঙ্গাদের জানায়।

ওসি আরও জানান, বেলা সাড়ে ১১টার দিকে পানিতে পড়া তিন শিশুকে লেক থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...