প্রকাশিত: ১১/০৫/২০১৯ ১:৫৭ পিএম

খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলায় রোহিঙ্গা সন্দেহে ৬০ বছরের অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১০ মে) রাতে উপজেলার মাগুর ঘানার কাঠালীয়া বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সাহস ঘোষগাতী গ্রামের চিংড়ি ঘের মালিক মেহেদী মোড়ল ও কাঠালীয়া বাজারের মুদি দোকানী মধুসুদন মন্ডলকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে রোহিঙ্গা সন্দেহে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধকে স্থানীয় লোকজন পিটিয়ে আহত করে। পরে তাকে দ্রুত উদ্ধার করে পাইকগাছার কপিলমনি হাসপাতালে ভর্তি করা হলে রাতে সেখানে তিনি মারা যান।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বাংলানিউজকে বলেন, ওই বৃদ্ধা রোহিঙ্গা কি না জানি না, তবে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।

এদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত গ্রামাঞ্চলে গত কয়েকদিন ধরে ছেলে ধরা আতঙ্ক বিরাজ করছে। তার সঙ্গে যোগ হয়েছে নারী ধর্ষণ ও ডাকাত আতঙ্ক। বোরকা পরা অপরিচিত নারী-পুরুষ গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ায় গত একসপ্তাহ ধরে এই আতঙ্ক শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।

পাঠকের মতামত

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...
Single Page Footer