প্রকাশিত: ১৮/০৮/২০১৭ ৯:৫২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫৬ পিএম

সেলিম উদ্দিন, ঈদগাঁও ::
চকরিয়া উপজেলার খুটাখালীতে মাইক্রোবাস চাপায় সেতু মনি (৭) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (১৮আগষ্ট) সকাল সাড়ে ১১ টার সময় ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় সংলগ্ন পয়েন্ট মহাসড়কে ঘটে এ দুর্ঘটনা। নিহত সেতু মনি কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলীর নুরুল হকের কন্যা ও পূর্ব গোমাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে। পুলিশ মাইক্রোবাসটি জব্ধ করলেও চালক পলাতক রয়েছে। খুটাখালী ৯নং ওয়ার্ড মেম্বার গিয়াস উদ্দীন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সেতু মনি ঐ দিন সকালে খুটাখালীস্থ খালার বাসায় মায়ের সাথে বেড়াতে আসছিলেন। মা মেয়ে ঈদগাঁও বাস ষ্টেশন থেকে ম্যাজিক গাড়ি করে খুটাখালী নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় পৌঁছলে সেতু মনি গাড়ি থেকে নেমে রাস্তার পূর্ব পাশে দৌঁড় দেয়। এসময় কক্সবাজারমুখী দ্রুতগামী মাইক্রোবাস (যার নং চট্রমেট্রো ১১-৭৫৯৮) তাকে ঘটনাস্থলে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্বার করে মালুমঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। খবর পেয়ে ঈদগাঁও তদন্ত কেন্দ্র পুলিশ জনতার সহায়তায় মাইক্রোবাসটি জদ্ব করেছেন। একইদিন পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে শিশুটি তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...