প্রকাশিত: ২২/০৬/২০১৭ ৫:৩৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৩ পিএম

বিডিটোয়েন্টিফোর লাইভ::
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বিএনপির চেয়ারপার্সন নিয়ে জাতীয় সংসদে অসংসদীয় ও অশ্লীল শব্দ ব্যবহার করেছেন। খালেদা জিয়া পাকিস্তানের প্রশংসায় পঞ্চমুখ উল্লেখ করে তাকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘খায় দায় ভাতারের, গান গায় নাংগের। খালেদা জিয়া বসবাস করে বাংলাদেশে, খায় দায় বাংলাদেশ, গান গায় পাকিস্তানের।’

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে একথা বলেন তিনি। এর আগে সকাল ১১ টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

আমু বলেন, এমনিভাবে তারা পাকিস্তানের প্রেমে পাকিস্তানের দালালদের নিয়ে সরকার গঠন করে আজকে তারা বাংলার অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। যেমনি পাকিস্তানীরা বুঝতে পারছিল বঙ্গববন্ধুকে হত্যা না করলে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আঘাত করা যাবে না, ঠিক তেমনি তারা বুঝতে পেরেছিল শেখ হাসিনাকে হত্যা না করলে বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না। তাই বার বার তার প্রাণনাশের চেষ্টা করা হয়েছিল। কিন্তু মহান রাব্বুল আলামিন শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন।

এর আগে অর্থমন্ত্রীর পক্ষ নিয়ে তিনি বলেন, অর্থমন্ত্রীকে কটাক্ষ করে অনেকে বক্তব্য দিয়েছেন। এটা অনভিপ্রেত। বাজেট পেশ করা হয়েছে। বাজেটের ভেতর ভালো-খারাপ থাকতে পারে। সেটা নিয়ে আলোচনার সুযোগ আছে। এসবের পরিপ্রেক্ষিতে একটা সিদ্ধান্ত আসবে। কিন্তু এ জন্য অপেক্ষা না করে যারা সমালোচনার নামে কটাক্ষ-কটূক্তিপূর্ণ মন্তব্য করছেন, তা দুঃখজনক। তিনি বলেন, ভ্যাট নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এই সংসদে ২০১২ সালে সর্বসম্মতিক্রমে যখন পাস হয়, তখন কেউ এটা নিয়ে কোনো আপত্তি করেনি।

আমির হোসেন আমু বাজেটের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে বিরোধী দল জাতীয় পার্টির উদ্দেশে বলেন, ‘এত দিন তারা কিছু নিয়ে কথা বলেননি। তারা শুধু কটূক্তি-সমালোচনা করেছে। স্বৈরশাসনের ফলে যাদের সৃষ্টি করা হয়েছে, তাদের চিন্তা-চেতনা সে রকমই থেকে যায়।’

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer