প্রকাশিত: ০১/১০/২০২০ ৮:৩৯ এএম

রিয়াজুল হাসান খোকন,,বাহারছড়া,টেকনাফ::

টেকনাফ উপকূলীয় বাহারছড়া ও উখিয়ার উপকূলীয় জালিয়া পালং ইউনিয়নে সড়ক ও জনপদ বিভাগের দ্বারা নির্মিত এলজিইডি সড়ক দীর্ঘদিন সংস্কার না করার কারণে কয়েক মিটার পরপর খানাখন্দকের সৃষ্টি হয়েছে। আর কোনো কোনো জায়গায় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ কয়েক বছর আগে সড়ক ও জনপদ বিভাগ এই সড়কের ছোট ছোট গর্তগুলো খুব দূর্বল ভাবে ঢালাই করে ভরাট করেছিল। কয়েকদিনের ব্যবধানে সেই ঢালাই গুলো ওঠে গিয়ে আবার গর্তে সৃষ্টি হয়েছে। পরবর্তীতে দীর্ঘদিন খানাখন্দক বা গর্তগুলো ভরাট না করার কারণে আরো বড় আকার ধারণ করেছে। এমনকি কয়েক মিটার পরপর গর্তের সৃষ্টি হয়েছে। যেখানে গাড়ি নিয়ে এই এলজিইডি সড়কে মানুষের চলাফেরা করা অনেক কষ্ট সাধ্য এবং ঝুঁকিপূর্ণ বলে স্থানীয়রা জানান। তাই দ্রুত সময়ের মধ্যে এই সড়কটি যেন কতৃপক্ষ সংস্কার করে তার দাবী জানান দুই ইউনিয়নের এলাকাবাসী। এ ব্যাপারে কক্সবাজার জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ অনিসুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান উখিয়ার কোটবাজার থেকে শুরু করে টেকনাফ শহর পর্যন্ত প্রায় ৬২ কিলোমিটার এলজিইডি সড়ককে দুই ভাগে ভাগ করে টেন্ডার করার পর্যায়ে আছে। চলতি বছরের নভেম্বর মাসের শেষের দিকে বা ডিসেম্বর মাসের শুরুর দিকে প্রথম পর্যায়ের সংস্কার কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন।

পাঠকের মতামত

উখিয়ায় ইয়াবা উদ্ধার নিয়ে রহস্য, পুলিশের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা। কক্সবাজারের উখিয়ার খ্যাংখালী স্টেশন পেরিয়ে কিছুটা সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামায় ...

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না

কক্সবাজারের আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্কদের বয়স ও পরিচয় যাচাই না করে কক্ষ ভাড়া দিলে সংশ্লিষ্ট মালিক ...

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...