প্রকাশিত: ২১/০৯/২০১৭ ৯:০৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১২ পিএম

খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে বরখাস্ত করে ও শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ড. কামাল হোসেন ও ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে আয়োজিত এক সমাবেশ তিনি এ আহ্বান জানান।

বর্তমান সরকারের উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐক্যের চেষ্টা করুন। এ সুযোগ আর পাবেন না। রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতীয় ও আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নিন।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘দেশে ফিরে খাদ্যমন্ত্রীকে বরখাস্ত করুন।’ তিনি আরও বলেন, ‘কোনও লজ্জা থাকলে এ সময়ে কেউ মিয়ানমার থেকে কিছু আনতে যায় না। এটা বুদ্ধিহীনের কাজ, এটা বিবেচনাহীন কাজ।’

কাদের সিদ্দিকী বলেন, ‘সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে মিয়ানমারে পাঠিয়ে রোহিঙ্গাদের সমস্যা সমাধানে কূটনৈতিক কার্যক্রম শুরু করা হোক।’ তিনি আরও বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসকে কাজে লাগান। যা হয়েছে তা হয়েছে, এখন এসব ভুলে যান।’

বক্তব্যে বিএনপির ত্রাণ আটকে দেওয়ায় সমালোচনা করেন কাদের সিদ্দিকী। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘সংকীর্ণতা ছেড়ে দিন। রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে সবাইকে সুযোগ দিন।’

পাঠকের মতামত

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...
Single Page Footer