প্রকাশিত: ১৮/০১/২০২০ ১০:১৭ এএম

রামু উপজেলায় বনভোজনের একটি বাস খাদে পড়ে ৩০ জন আহত হয়েছে। আজ (১৮ জানুয়ারি) শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে চাবাগান লম্বা ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর পাওয়া গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বনভোজনে বহনকারী ৪৫ আসনের একটি বাস ঢাকা থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। বাসটি রামু উপজেলার চাবাগান লম্বা ব্রীজ এলাকা অতিক্রম করার সময় ব্যাটারি চালিত অটো’কে সাইট দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ওই বাসে থাকা ৩০ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত ব্যক্তিদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে কয়েকজনের অবস্থা শোচনীয় হওয়ায় তাঁদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বনভোজনে আসা কামাল নামে একজন বলেন, অটোকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। পাঁচজন বাদে বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য বনভোজনটি বাতিল করা হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খাইয়ের বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বনভোজনের একটি বাস খাদে পড়ে ৩০ জনের মতো আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আল্লাহ বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচিয়েছেন। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...