প্রকাশিত: ১৪/১০/২০১৬ ৬:০৩ পিএম , আপডেট: ১৪/১০/২০১৬ ৬:০৭ পিএম

সিলেটে ছাত্রলীগ নেতার হামলায় আহত কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয় বলে জানিয়েছেন খাদিজার চাচা আবদুল কুদ্দুস। তিনি জানান, খাদিজাকে এখন অক্সিজেন দেওয়া হচ্ছে। লাইফ সাপোর্ট আবার দেওয়া হবে কিনা, অবস্থা বুঝে চিকিৎসকরা সে সিদ্ধান্ত নেবেন।

এদিকে খাদিজার চিকিৎসা দেশেই সম্ভব বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে খাদিজাকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্রিটিক্যাল পরিস্থিতি থেকে এখন উন্নতি হয়েছে। এজন্য চিকিৎসকদের ধন্যবাদ জানান তিনি।

তিনি বলেন, দেশেই খাদিজার চিকিৎসা সম্ভব। যদি প্রয়োজন হয় এবং চিকিৎসকরা পরামর্শ দেন, তখন বিদেশে নিয়ে চিকিৎসা করানোর বিষয়টি বিবেচনা করা হবে। তার চিকিৎসার সব খচর সরকার বহন করবে।

গত ৩ অক্টোবর সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় আহত হন নার্গিস আক্তার। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ৪ অক্টোবর ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে আনা হয়। ওই দিনই নার্গিসের মাথায় অস্ত্রোপচার করা হয়।

এর আগে গত বুধবার রাতে স্কয়ার হাসপাতালের নিউরো সার্জন ডা. এএম রেজাউস সাত্তার বলেন, বুুধবার কিছুণের জন্য নার্গিসকে ভেন্টিলেশন মেশিন থেকে আলাদা করা হয়। ভেন্টিলেশন মানে হচ্ছে শ্বাস-প্রশ্বাসের জন্য সাপোর্ট দেওয়া, যেটাকে লাইফ সাপোর্ট বলা হয়। আগে ধারাবাহিক লাইফ সাপোর্ট ছিল। এখন ট্রায়াল বেসিসে করা হচ্ছে। এটা একটা বড় ইমপ্রুভমেন্ট। আমার ধারণা, আগামী দুই-একদিনের মধ্যে লাইফ সাপোর্ট খুলে দেওয়া সম্ভব হবে।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer