প্রকাশিত: ০১/০৯/২০১৬ ৭:৫৮ পিএম

mir-qasem-pic_120024-642x336_130663_130713_130725মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলী বৃহস্পতিবার সকাল থেকে কয়েক দফা অঝরে কেঁদেছেন। মৃত্যুর রায় শুনার পর থেকেই মূলত তার এই অবস্থা বলে  কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

জেল সুপারের বরাত দিয়ে সূত্র জানায়, বুধবার সকালে মৃত্যুর রায় শুনে কেঁদেছিলেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে চান। পরে কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বিকেলে পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করেন। বৃহস্পতিবার সকাল থেকে আবারো কয়েকবার কেঁদেছেন। এছাড়া সবসময় তাকে চিন্তিত ও বিচলিত থাকতে দেখা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে মীর কাসেম আলীকে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তিনি প্রাণভিক্ষার আবেদন না করলে শেষবারের মতো আবারো তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার অনুমতি পাবেন। এর আগে বেলা ১১টার দিকে মীর কাসেম আলীকে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি এ ব্যাপারে আরো সময় চেয়েছেন। তবে সেই সময় কতটা তা নিশ্চিত করে কিছু জানাননি।

অপরদিকে বুধবার রাতে কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিন কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, মীর কাসেম আলী প্রাণভিক্ষার জন্য যৌক্তিক সময় পাবেন।

তবে যৌক্তিক সময় কতটুকু এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নির্ভর করবে উনি যখন যে উত্তর দিচ্ছেন, সেটার ওপর। উনি যখন সময় চাইবেন এটার পেছনে ওনার একটা যুক্তি থাকতে হবে। যদি আমরা মনে করি সেটা যুক্তিসঙ্গত তবে সে অনুযায়ী সময় দেয়া হবে।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকে গণমাধ্যম কর্মীরা কাশিমপুর কারা ফটকের সামনে অবস্থান নিয়েছেন। কর্তৃপক্ষ কারা অভ্যন্তরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এছাড়া কারাগারের বাইরে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিও লক্ষণীয়।গোনিউজকে

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer