প্রকাশিত: ২২/১০/২০২১ ৮:২৮ এএম

কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে তাকে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে গ্রেফতার করা হয়।

কক্সবাজারের এসপি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ভোরে অভিযুক্ত ইকবালকে নিয়ে কুমিল্লার উদ্দেশে রওনা দেয় পুলিশের একটি টিম। পুলিশ বহরের নেতৃত্ব দিচ্ছেন কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, তাকে জিজ্ঞাসাবাদের পর কুমিল্লা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। সেখানে বিস্তারিত জানানো হবে।

এর আগে বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে তিন ছাত্রলীগ নেতাকর্মীর সহায়তায় ইকবাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে কক্সবাজারের এসপি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে জিজ্ঞাসাবাদে ইকবাল কী তথ্য দিয়েছেন এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...