উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০/১০/২০২২ ৬:৩০ পিএম

ক্লাসের সময়ে স্কুলের পোশাক পরিহিত ৭ ছাত্রী ও ৬ ছাত্র বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করছিলেন। এমনকি তারা বাগানবাড়ি, পার্ক ও নির্জন স্থানে গিয়ে আড্ডা দিচ্ছিলেন। এ অবস্থায় বিভিন্ন প্রতিষ্ঠানের ১৩ শিক্ষার্থীকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনাটি ঘটেছে নীলফামারী জেলায়।
পরে ওই সাত মেয়ে ও ছয় ছেলেকে থানায় হস্তান্তর করে ডিবি। রবিবার (৩০ অক্টোবর) দুপুরে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

নীলফামারী ডিবির ওসি আখেরু জামান বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে আটক শিক্ষার্থীরা নীলফামারী সদর থানায় পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশ সুপারের নির্দেশে আমরা এই অভিযান পরিচালনা করি। স্কুল ফাঁকি দিয়ে পার্ক, বাগানবাড়ি ও নির্জন স্থানে আড্ডা দেওয়ার সময় ১৩ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, স্কুল ফাঁকি দিয়ে অবাধ চলাফেরা বন্ধ করা ও শিক্ষার মান যেন ক্ষুন্ন না হয় সেজন্য এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে নীলফামারী থানার ওসি আব্দুর রউপ বলেন, স্কুল ফাঁকি দিয়ে ঘোরাঘুরি করায় তাদের থানায় নিয়ে আসা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতেই এই উদ্যোগ।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...