প্রকাশিত: ২৫/১০/২০১৯ ৬:৫৪ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে ইউসুফ আলী (৩২) নামের রোহিঙ্গা যুবককে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার বল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন বলেন: বল্লা বাজার এলাকায় ২ দিন যাবৎ ওই ব্যক্তিকে ঘুরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে শুক্রবার দুপুরে কালিহাতী থানা পুলিশকে খবর দেয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

তিনি বলেন: প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি ১৫ দিন আগে তারা ২০ জন রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে এসেছিল। তারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। আটক হওয়া ব্যক্তিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আগামীকাল (২৬ অক্টোবর) ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...