প্রকাশিত: ০৭/০৮/২০২১ ৯:২৭ এএম

আবারও ক্যাম্প থেকে পালানো ৩৯ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় রামু উপজেলার রশিদনগর এলাকা থেকে ১০ জন, রামু বাইপাস ফুটবল চত্বর থেকে ২১, জোয়ারিয়ানালা স্টেশন থেকে আটজনকে আটক করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা।

রামুতে কঠোর লকডাউন বাস্তবায়নে পরিচালিত অস্থায়ী চেকপোস্ট থেকেই তাদের আটক করা হয়েছে। জানা যায়, আটক রোহিঙ্গারা বিভিন্ন কাজের সন্ধানে দীর্ঘদিন বাইরে ছিল। লকডাউনের কারণে কাজ বন্ধ থাকায় উখিয়া-টেকনাফের আশ্রয় ক্যাম্পে ফিরে যাচ্ছিল বলে জানায় তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আটক রোহিঙ্গাদের চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের সঙ্গে থাকা ১৬টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়। শুক্রবার বিকেলে পিকআপে উখিয়া উপজেলার ক্যাম্পে তাদের ফেরত পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer