উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৭/১২/২০২৩ ৭:২৫ এএম

কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার সময় ৩০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে টেকনাফ-কক্সবাজার মহাসড়কে উখিয়া এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাশি করে তাদের আটক করা হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম হোসাইন বলেন, রোহিঙ্গাদের ক্যাম্প ছেড়ে বাইরে আসা ঠেকাতে পুলিশ কঠোর নজরদারি শুরু করেছে। অনেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ক্যাম্পের নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে বাইরে বেরিয়ে আসেন এবং জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। এটা ঠেকাতে আমরা বিশেষ অভিযান শুরু করেছি। বুধবার সন্ধ্যায় উখিয়ার বিভিন্ন যানবাহনে তল্লাশি করে ৩০ রোহিঙ্গাকে আটক করা হয়। তারা উখিয়ার ১৩ ও ১৯ নম্বর ক্যাম্পের বলে জানিয়েছেন।

তিনি আরও বলেন, আটক রোহিঙ্গারা ক্যাম্প ছেড়ে বাইরে আসার বিষয়ে বিভিন্ন তথ্য দিয়েছেন। কেউ আত্মীয়ের বাড়ি বেড়াতে, কেউ কাজের সন্ধানে, কেউ চিকিৎসাসহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বের হয়েছেন বলে জানান।

জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাদের মধ্যে কারও বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার অভিযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের নিজ ক্যাম্প ইনচার্জের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer