ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৬/২০২৪ ৪:১০ পিএম , আপডেট: ১০/০৬/২০২৪ ৪:১০ পিএম
রাতের রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে তিন রোহিঙ্গা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশের দাবি আধিপত্য বিস্তারের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১০ জুন) ভোররাতে উখিয়ার ৪ নম্বর (এক্সটেনশন) রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে এ ঘটনা ঘটে।

ক্যাম্পের রোহিঙ্গারা জানায়, ভোররাত পৌনে চারটার দিকে একদল সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী হামলায় চালায়। এ সময় তাদের গুলিতে ঘটনাস্থলে মারা যায় ইলিয়াছ। পরে হাসপাতালে নেয়ার পথে ইছহাক ও ফিরোজ নামে আরও দুই রোহিঙ্গার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ওসি শামীম হোসেন জানান, আধিপত্য বিস্তারের জেরে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছে। তাদেরকেও হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে কারা জড়িত তাদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...