প্রকাশিত: ২৩/১১/২০২১ ৮:৫৮ পিএম

শ.ম.গফুর,উখিয়া::
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারীকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দিনের বেলা সাড়ে ১২টার দিকে নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের পার্শবর্তী ক্যাম্প অভ্যন্তর এলাকা হতে তাদের আটক করে ১৪ এপিবিএন পুলিশের একটি দল।

আটককৃতরা হলো, ক্যাম্প ৭ ব্লক এ/১’র আবদুল গাফফারের ছেলে রহমত করিম(২৫) ও ব্লক-২/ডাব্লিউ’র নুর আহমদের ছেলে মোঃ আমির(২৭)। তাদের শেড মাঝি নুর আলম ও হেড মাঝি মোহাম্মদ নুর।তাদের নিকট থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সত্যতা নিশ্চিত করেন, ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মোঃ নাইমুল হক।

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...