প্রকাশিত: ১২/১২/২০২১ ৭:৫৬ এএম

ইমরান আল মাহমুদ:
রোহিঙ্গা ক্যাম্পে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৫টি নতুন অফিস উদ্বোধন করা হয়।

শনিবার(১১ ডিসেম্বর) সকালে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন এলাকায় অফিস উদ্বোধন করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান।

অফিস উদ্বোধন শেষে জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান জানান, রোহিঙ্গা ক্যাম্পে সরকারের পক্ষ থেকে পানি সরবরাহ, স্যানিটেশন,পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম মনিটরিং ও পরিচালনার জন্য ক্যাম্প-২ ডাব্লিউ, ক্যাম্প-৪ এক্সটেনশন, ক্যাম্প-২০,ক্যাম্প-১৫ ও ক্যাম্প-২২ এ নতুন অফিস উদ্বোধন করা হয়। পাঁচটি ক্যাম্পের নতুন অফিসে বৃক্ষরোপণ করা হয়। সরকারের পক্ষ থেকে রোহিঙ্গাদের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে গৃহীত উদ্যোগ বাস্তবায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বদ্ধপরিকর বলে জানান তিনি।

উদ্বোধনের সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ইএপি প্রকল্প পরিচালক আব্দুল হালিম,ইএমসিআরপি প্রকল্প পরিচালক আব্দুল কায়ুই,কক্সবাজার জেলা নির্বাহী প্রকৌশলী ঋত্বিক চৌধুরী,উখিয়া উপজেলা প্রকৌশলী আল-আমিন বিশ্বাস সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...