উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/১২/২০২২ ৭:০০ এএম , আপডেট: ১০/১২/২০২২ ৯:২৫ এএম
রাতের রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় দুই রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার বালুখালী ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-৪০ ব্লকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত সলিম উল্লাহ (৩৩) ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-২৪ ব্লকের মৃত মোহাম্মদ নুর প্রকাশ ইউনুসের ছেলে ও নিহত অপরজনের পরিচয় পুলিশ নিশ্চিত না করলেও ৮-ইস্টের বাসিন্দা মোহাম্মদ জুবায়ের (২৮) বলে স্থানীয় একটি সূত্রে জানা গেছে।

পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় (এলজি) অস্ত্রের অংশবিশেষ, চার রাউন্ড তাজা কার্তুজ, একটি ছোরা, ১১ রাউন্ড গুলিসহ একটি ম‍্যাগাজিন ও চারটি শটগানের কার্তুজ উদ্ধার করেছে।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘রাতে ৮-ইস্ট ক্যাম্পের হেড মাঝি মোহাম্মদ রফিকের ওপর হামলা চালায় ৪০ থেকে ৫০ জন দুর্বৃত্ত। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৮ এপিবিএনের সদস্যরা সেখানে গেলে রোহিঙ্গা সন্ত্রাসীরা পুলিশ-পুলিশ বলে তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে।’

‘এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা ৭৩ রাউন্ড গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যেতে থাকে। পরে ঘটনাস্থল থেকে দুটি মরদেহ ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়।’

সুরতহাল শেষে নিহত রোহিঙ্গা সন্ত্রাসীদের মরদেহ রোহিঙ্গা ক্যাম্প থেকে উখিয়া থানায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...