উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭/১০/২০২৫ ২:২৪ পিএম

ক্যাম্পের তালিকাভুক্ত রোহিঙ্গা তারা। নিচ্ছে সকল সুযোগ সুবিধা। কিন্তু বসবাস করছে ক্যাম্পের বাইরে। এবার অবৈধ ভাবে ক্যাম্পের বাইরে বসবাস করা ১৩ জন রোহিঙ্গা কে আটক করেছে র‍্যাব সাথে আশ্রয়দানকারি বাড়ির মালিকসহ ২জন কে আটক করা হয়।

আরও পড়ুন:: ভাড়া বাসা থেকে রোহিঙ্গা ধরতে র‌্যাবের অভিযান শুরু

৬ অক্টোবর রাতে টেকনাফ পৌরসভার ৩ নং ওয়ার্ডের কে কে পাড়ার আব্দুল্লাহ ম্যানশনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম. ফারুকের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন::  কুতুপালং পশ্চিমপাড়ায় পরিচয় যাচাইহীন রোহিঙ্গা ভাড়া, বাড়ছে শঙ্কা

আটককৃত আশ্রয়দাতারা হলেন, ৩ নং ওয়ার্ড কে কে পাড়ার মৃত ওমর হামজার পুত্র আব্দুল্লাহ (২৭), অপরজন একই এলাকার মৃত হাসান শরীফের পুত্র মো: ফৈয়াজ (৬৫)। তাদের একজন বাড়ির মালিক, অপরজন কেয়ারটেকার।

আরও পড়ুন::  উখিয়ায় ভাড়া বাসায় রোহিঙ্গাদের বসতি!

রোহিঙ্গাসহ আটককৃতদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় প্রেরণ করা হয়েছে বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...