প্রকাশিত: ২৭/১০/২০২১ ৮:৫৯ এএম

টেকনাফ প্রতিনিধি ::
রোহিঙ্গা ক্যাম্পের পাশের পাহাড়েই ঢেঁড়া গড়েছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। বিভিন্ন সময়ে ক্যাম্পে অপহরণের ঘটনা ঘটে। আর আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাদের উদ্ধারও করেন। অপহৃতরা বেশির ভাগই উদ্ধার হচ্ছে ক্যাম্পের পাশের পাহাড় থেকে।

কক্সবাজার ১৬ এপিবিএন সূত্রে জানা যায়, টেকনাফের উনচিপ্রাং ২২ নং ক্যাম্পের রোহিঙ্গা ভলান্টিয়ার মো. আব্দুল্লাহকে (২৪) গত সোমবার রাত সাড়ে ১২ টার দিকে স্থানীয় শাহ আলমসহ অজ্ঞাতনামা ৪-৫ জন দুষ্কৃতকারীরা অপহরণ করে।

সংবাদ পেয়ে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্সের সমন্বয়ে কয়েকটি টিম গঠন করে সম্ভাব্য সকল স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে ভিকটিম আবদুল্লাহকে ডি ব্লক সংলগ্ন পাহাড় থেকে উদ্ধার করে। পরে তাকে এমএসএফ হাসপাতাল হতে চিকিৎসা প্রদান করা হয়। সে ক্যাম্প-২২ (উনচিপ্রাং) ব্লক-ডি/৪, ঘর-১৪৮ এর আলী জোহারের ছেলে।

এছাড়া, গত সোমবার সন্ধ্যায় টেকনাফের লেদা ২৪ নং ক্যাম্পের এ-১৩ ব্লকের জামালের মুদি দোকানের সামনে হতে রোহিঙ্গা যুবক একরামকে (২২) ৪-৫ জন অজ্ঞাত সন্ত্রাসী অস্ত্র দেখিয়ে জোরপূর্বক অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়। লেদা এপিবিএন ক্যাম্প অপহরণকৃত রোহিঙ্গা শরনার্থীকে উদ্ধারের জন্য ব্যাপক অভিযান পরিচালনা করে। পরে মঙ্গলবার বেলা পৌনে ১২ টার দিকে পাহাড়ের পাদদেশ হতে উদ্ধার করতে সক্ষম হয়। সে লেদা ক্যাম্পের নতুন ব্লক এ-৫ মৃত বশরের ছেলে।

উদ্ধারকৃতদের ক্যাম্পের ব্লক মাঝির মাধ্যমে পরিবারের নিকট বুঝিয়ে দেয় আইন-শৃক্সখলা বাহিনী। এ দুটি অপহরণ পরবর্তী উদ্ধার তৎপরতা ছিল ক্যাম্পের পাশের পাহাড়কে ঘিরে এবং সফলও হয় আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যরা।

কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, অপহরণকারী চক্র রোহিঙ্গা ক্যাম্পের পাশের পাহাড়ে আস্তানা গেড়ে বসেছে। কোন অপরাধ সংগঠিত করেই সন্ত্রাসীরা ওখানে সটকে পড়ে। অপহরণকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযানসহ গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer