উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫/০৯/২০২৪ ৯:৩২ এএম

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত এলাকা থেকে তিনজন রোহিঙ্গা তরুণীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতের প্রবেশের আগেই উপজেলা সদরের দর্জিপাড়া থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক তরুণীরা হলেন, কক্সবাজারের রোহিঙ্গা শরনার্থী শিবিরের বাসিন্দা আবুল ফয়েজের মেয়ে মাইজুমা (১৭), শফির মেয়ে শারমিন আক্তার (১৭) ও আবুল কালামের মেয়ে নুরছাফা (১৮)।

বিজিবি জানায়, পঞ্চগড়-১৮ ব্যাটালিয়নের আওতাধীন শারিয়ালজোত বিওপি ক্যাম্পের সদস্যরা সীমান্ত মেইন পিলার ৪২১ এলাকার দর্জিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ইসমাইল হোসেন নামে উঁখিয়ার এক বাসিন্দা পালিয়ে যান। আটক তিনজনই রোহিঙ্গা নাগরিক এবং কক্সবাজার শরণার্থী শিবিরের থাকতেন। প্রতারকের খপ্পরে পরে তারা তেঁতুলিয়ায় আসেন। ভারতে পাচারের জন্যই সমাইল তাদের সীমান্ত এলাকায় নিয়ে যান। আটকদের বিজিবি হেফাজতে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।

এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি বলেন, ‘বিজিবিসহ উপজেলা প্রশাসন মিলে আটক তরুণীদের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। পরিবারের কাছে তাদের তুলে দিতে আইনি প্রক্রিয়া চলমান।’

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...