প্রকাশিত: ২২/০৬/২০২০ ৯:০৭ এএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ করেই প্লাজমা দিয়েছেন ডা. ফেরদৌস খন্দকার। রোববার রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে প্লাজমা ডোনেট করেন তিনি। নিজের ফেসবুকে লাইভে এসে বিষয়টি নিশ্চিত করেছেন ডা. ফেরদৌস।

তিনি বলেন, ‘ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটের অষ্টম তলায় প্লাজমা ডোনেশন প্রোগাম থেকে বলছি। আজকে আমি বের হয়েছি কোয়ারেন্টিন শেষে একটি মহৎ উদ্দেশ্যে।’

নিজের প্লাজমা ডোনেশনের বিষয়টি নিশ্চিত করে ডা. ফেরদৌস খন্দকার বলেন, ‘প্লাজমা ডোনেশন নিয়ে দুটি কথা বলব। আমি নিজেও এই মুহূর্তে প্লাজমা ডোনেট করছি, যেহেতু আমার অ্যান্টিবডি পজিটিভ আছে। আপনারা জানেন যে, করোনা পরিস্থিতিতে একটি পরীক্ষিত চিকিৎসা পদ্ধতি হচ্ছে প্লাজমা। বাংলাদেশের পরিস্থিতিতে অনেকই কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন বা হচ্ছেন। কিন্তু সেই তুলনায় প্লাজমা দাতা একেবারে নগণ্য।’

তিনি বলেন, ‘এটা কিছুই না। সিম্পল একটা মেশিন। আপনার ব্লাডটি নিয়ে পরিশোধিত করে আলাদা করে আপনার রক্তের কণিকাগুলো আপনাকে ফেরত দেবে, তারা শুধু রক্তের পানি অংশটুকু রেখে দেবেন, যেটিকে প্লাজমা বলা হয়।’

সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘প্লাজমা ডোনেশন তেমন ব্যয়বহুল কিছু না। কেউ দিতে চাইলে ঢাকা মেডিকেল কলেজে এবং শেখ হাসিনা র্বান ইউনিটে এসে দিতে পারেন।’

ডা. ফেরদৌস বলেন, ‘১০ দিন পর পর দিতে পারেন বেশ কয়েকবার। এটি এখানকার ডাক্তাররা নির্ধারণ করবে আপনে কয়বার দিতে পারবেন। এটি দেওয়ার ক্ষেত্রে তেমন কোনো ঝুঁকি নেই।’

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে করোনাভাইরাসের এই ক্রান্তিকালে চিকিৎসা দিতে দেশে এসেছিলেন প্রবাসী বাংলাদেশি ডা. ফেরদৌস খন্দকার। দেশে আসার আগে ও পরে তাকে নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাকে নিয়ে যাওয়া হয়েছে আশকোনার হজ ক্যাম্পে, সেখানে ১৪ দিন কোয়ারেন্টিন শেষে রোববার ছাড়া পান তিনি।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...