প্রকাশিত: ০৬/০১/২০১৯ ৮:১৭ পিএম , আপডেট: ০৬/০১/২০১৯ ৮:৩১ পিএম

বিশেষ প্রতিবেদক::

কোর্ট ফাইলের ভেতর লুকিয়ে পাচারকালে ৪৬৮০ ইয়াবাসহ নুরুল আলম (৪৭) প্রকাশ দাড়ি নুরু নামের একজন মাদক পাচারকারীকে আটক করে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ৬ জানুয়ারী বিকাল ৪ টায় কক্সবাজার বিমানবন্দর তল্লাশি গেইট থেকে তাকে আটক করা হয়েছে। আটক নুরুল আলম উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজির পাড়া গ্রামের মৃত ফকির আহম্মদের ছেলে। সে কোর্ট ফাইলের ভিতরে করে বিশেষ কায়দায় ইয়াবাগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলো বলে স্বীকৃতি দিয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, বিশেষ কায়দায় ইয়াবা পাচারের সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে পাচারকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবদুল মালেক তালুকদার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার মডেল থানায় মামলা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান সোমেন মন্ডল।
জানা গেছে,দাড়ি নুরু ও তার ভাই মঞ্জুর আলম সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার করে গেলেও এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিল। এদের মধ্যে নুরু আজ গ্রেফতার হলে মঞ্জুর এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...