
কক্সবাজারের উখিয়ার কোর্টবাজার দক্ষিণ স্টেশন যাত্রা শুরু করেছে নতুন প্রযুক্তিসেবা প্রতিষ্ঠান কোর্টবাজার ইনফরমেশন টেকনোলজি (CBIT)। প্রতিষ্ঠানটি কম্পিউটার ও সিকিউরিটি সেলস, কম্পিউটার ও হার্ডওয়্যার সার্ভিসিং, প্রিন্টিং ও কম্পোজ, অনলাইন সেবা এবং ডিজাইন ও ডিজিটাল সেবাসহ বিভিন্ন সুবিধা দেবে।
প্রতিষ্টানের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেস্কটপ, ল্যাপটপ ও কম্পিউটার মনিটর বিক্রির পাশাপাশি কম্পিউটার ও ল্যাপটপ রিপেয়ারিং, প্রিন্টার সার্ভিসিং, সফটওয়্যার ইনস্টলেশন, ভাইরাস ও ম্যালওয়্যার রিমুভ, হার্ডওয়্যার আপগ্রেড ও ডাটা রিকভারির মতো সেবা এই প্রতিষ্ঠানে পাওয়া যাবে। এছাড়া A4, Legal ও A3 সাইজের প্রিন্ট, ফটোকপি, স্ক্যান, লেমিনেশন, বাংলা-ইংরেজি টাইপিং, আবেদনপত্র ও সিভি তৈরি, ডাটা এন্ট্রি এবং PDF ফরম্যাটিংয়ের সুবিধাও থাকছে। অনলাইন সেবার আওতায় সরকারি-বেসরকারি চাকরির আবেদন, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন, বিভিন্ন অনলাইন ফরম পূরণ, পাসপোর্ট আবেদন ও ট্র্যাকিং, জন্মনিবন্ধন, ভোটার আইডি ও এনআইডি সংক্রান্ত সেবা, ইউটিলিটি বিল পেমেন্ট এবং বিমান, ট্রেন ও বাসের অনলাইন টিকিটের সুবিধা দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ব্যানার, ফেস্টুন ও পোস্টার ডিজাইন, ডিজিটাল কার্ড ও আইডি কার্ড ডিজাইন, বিজনেস কার্ড ও লোগো ডিজাইন, পাসপোর্ট সাইজ ছবি ও ফটো প্রিন্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ডিজাইনের সেবাও থাকছে।
প্রতিষ্ঠানের পরিচালক ইমরান জানান, আধুনিক প্রযুক্তিসেবা সহজলভ্য করার পাশাপাশি স্থানীয় তরুণদের কম্পিউটার ও প্রযুক্তি বিষয়ে দক্ষ করে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে।