প্রকাশিত: ২১/১০/২০২০ ১০:৪৬ এএম

ফারুক আহমদ, উখিয়া::
উখিয়ার বাণিজ্যিক ষ্টেশন কোর্টবাজারে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান যাত্রীদের সেবার দৃঢ় প্রত্যয় নিয়ে হক ট্যুরস এন্ড ট্রাভেলস এর যাত্রা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে কোর্টবাজারস্থ সোনারপাড়া সড়কে এন.আলম মার্কেটের ২য় তলায় আনুষ্ঠানিক হক ট্যুরস এন্ড ট্রাভেলস এর উদ্বোধন করা হয়।
বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আলহাজ¦ হযরত মাওলানা এ,কে,এম আবুল হাসান আলী, অধ্যক্ষ, রাজাপালং এম,ইউ, ফাযিল ডিগ্রী মাদ্রাসা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি আদিল উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, উখিয়া উপজেলা শাখা, সোলতান মাহমুদ চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান, উখিয়া উপজেলা পরিষদ, নুরুল আমিন চৌধুরী, চেয়ারম্যান, জালিয়াপালং ইউনিয়ন পরিষদ, মোঃ খায়রুল আলম চৌধুরী, চেয়ারম্যান, রত্নাপালং ইউনিয়ন পরিষদ, আজিজুল হক, সভাপতি, কক্সবাজার ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন, রাশেদুল আমিন, সিনিয়র সদস্য, পরিচালনা পরিষদ, কক্সবাজার ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন, মাওলানা আবুল ফজল, সিনিয়র আরবী প্রভাষক, রাজাপালং এম,ইউ, ফাযিল ডিগ্রী মাদ্রাসা, আলহাজ¦ আবু সিদ্দিক সওদাগর, সভাপতি, কোর্টবাজার দোকান মালিক সমবায় সমিতি, আব্দুর রহমান, সেক্রেটারী, কোর্টবাজার দোকান মালিক সমবায় সমিতি, মাওলানা আব্দুর করিম, চেয়ারম্যান, অরিজিন হাসপাতাল, ছাবের আহমেদ কন্ট্রাক্টর, চেয়ারম্যান, ডিজিটাল হাসপাতাল। এসময় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
এদিকে হক ট্যুরস এন্ড ট্রাভেলস এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল হক জানান, আমাদের সেবায় রয়েছে হজ্ব প্যাকেজ ও ওমরাহ্ প্যাকেজ। এছাড়াও সহজে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানের টিকেট সহ ট্যুরিস্ট ভিসা প্রসেসিং, প্যাকেজ ট্যুরের ব্যবস্থা রয়েছে। হক ট্যুরস এন্ড ট্রাভেলস প্রোপাইটর আবু ফয়সল মোহাম্মদ শামীম হায়দার বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান যাত্রীদের সার্বক্ষনিক সেবা প্রদানে আমরা এ প্রতিষ্ঠানটি চালু করেছি। হজ্ব ও ওমরাহ্ প্যাকেজ সহ যাবতীয় ভিসার প্রসেসিং এর কাজ করা হবে। আমাদের সেবা গ্রহণ করতে মোবাইল নং- ০১৮১৯-০৮৪৩৮৬ ও ০১৭৫৩-৫৫৭১১৭ যোগাযোগ করার জন্য অনুরোধ রহিল।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer