ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০৩/২০২৬ ৭:৩৬ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে শৈল্পিককে ৫ হাজার টাকা, মেগামার্টকে ২০ হাজার টাকা, কোর্টবাজার সুপার শপকে ১০ হাজার টাকা এবং গ্যাসের দোকান ফরিদ ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও অন্যান্য অনিয়মের অভিযোগে এ জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...
Single Page Footer