প্রকাশিত: ১৫/০৭/২০২০ ৮:১৮ পিএম

সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয় বলে বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আইএসপিআর জানিয়েছে, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন মোহাইমিনুল ইসলাম। এর মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়লে গত ১ জুলাই তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছিল।

১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর প্রধানের দায়িত্ব পালন করা মোহাইমিনুল ইসলামের বয়স হয়েছিল ৭৯ বছর।

বুধবার আসরের নামাজের পর নৌ-সদরদপ্তর মসজিদে জানাজা শেষে বনানীর সামরিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম তার দীর্ঘ পেশা জীবনে বিভিন্ন জাহাজ ও ঘাঁটির অধিনায়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিএন ফ্লিট, চট্টগ্রাম নৌ-অঞ্চল, ডকইয়ার্ড এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষের বিভিন্ন পদে তিনি কাজ করেছেন।

এছাড়া তিনি নৌ সদরদপ্তরে বিভিন্ন পরিদপ্তরের পরিচালক এবং সহকারী নৌ প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন নৌবাহিনী প্রধানের দায়িত্ব পাওয়ার আগে।

১৯৯৪১ সালে জন্ম নেওয়া মোহাইমিনুল ইসলাম ১৯৫৯ সালে পাকিস্তান নেভাল অ্যাকাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন এবং ১৯৬৩ সালের ১ ডিসেম্বর কমিশন পান।

তুরস্ক ও ফ্রান্সে সাবমেরিনের উপর বিশেষায়িত কোর্স করেছিলেন তিনি, গ্র্যাজুয়েশন করেছিলেন যুক্তরাষ্টের নেভাল কমান্ড কলেজ থেকে।

থাইল্যান্ডের রাজা ‘নাইট গ্রান্ড ক্রস’ উপাধিতে ভূষিত করেছিলেন বাংলাদেশ নৌবাহিনীর এই সাবেক প্রধানকে।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer