প্রকাশিত: ১১/০৮/২০২১ ৭:৪৯ পিএম

আজিজুল হক রানা::
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদিঘীর উত্তর পাড় এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় এলজি ০১ রাউন্ড কার্তুজসহ তিন অস্ত্র বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জুলাই) রাতে এসআই মিজানুর রহমান চৌধুরী সঙ্গীয় ফোর্স এএসআই রুবেল বড়ুয়া, এএসআই ছাদেক হোসেন, আলী হোছাইন, মোঃ শাহজাহান পাথরঘাটা পুলিশ ফাঁড়ী,ডিউটিরত অফিসার এসআই মোহাম্মদ ইমরান এবং সঙ্গীয় ফোর্স মোঃ ইব্রাহিম, কামাল উদ্দিন, তিমির বরন চাকমা অভিযান পরিচালনা করে লালদিঘি এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এসময় দেশীয় তৈরি এলজি,০১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেফতার তিনজন হলেন- পটিয়া উপজেলার শোভনদন্ডী এলাকার মো. ফিরোজের ছেলে মোঃ কায়েস (২৩),নগরীর ডবলমুরিং থানার সামছুল আলমের ছেলে নজরুল ইসলাম আনু (২৫) ও নগরীর পূর্ব মাদারবাড়ীর লালু মিয়ার পুত্র সাজ্জাদ হোসেন সজীব (২৭)

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, গ্রেফতার তিনজনই পেশাদার অস্ত্র বিক্রেতা। তারা আজও অস্ত্র ও গুলি কেনাবেচার জন্য জড়ো হয়েছিল। অভিযান চালিয়ে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, ০১ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...