উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/১০/২০২২ ৭:১৮ এএম
ফাইল ছবি

প্রায় এক কোটি টাকা মূল্যের ৩৩ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের উখিয়ার গডফাদার খ্যাত এক মাদক কারবারিকে ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো (উত্তর)। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানায়নি ডিএনসি।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানান ডিএনসির সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

তিনি বলেন, কক্সবাজারের উখিয়ায় মৎস প্রকল্পের আড়ালে ইয়াবার কারবার করতেন ওই ব্যক্তি। মঙ্গলবার রাতে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় কোটি টাকা।

গ্রেফতার ওই ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা ছিল বলে জানান ডিএনসির এ কর্মকর্তা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আসামির জিজ্ঞাসাবাদ চলছিল।

এ বিষয়ে বুধবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান মো. মেহেদী হাসান

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...