প্রকাশিত: ১৩/০৮/২০১৮ ২:৩৬ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:২৭ পিএম
মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম (ফাইল ছবি)

ডেস্ক রিপোর্ট::

মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম (ফাইল ছবি)

সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল করে পুরাপুরি উন্মুক্ত প্রতিযোগিতায় চলে যাওয়ার পক্ষে প্রস্তাব দিতে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে কোটা সংস্কারে গঠিত কমিটি। সোমবার সচিবালয়ে কমিটির সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মাদ শফিউল আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের কমিটি মোটামুটি সুপারিশ ঠিক করেছে। আর তা হচ্ছে কোটা অলমোস্ট উঠিয়ে দেওয়া। সরাসরি মেধায় চলে যাওয়া। তবে সুপ্রিম কোর্টের একটি অবজার্ভেশন আছে, সেটা হলো মুক্তিযোদ্ধাদের কোটা সংরক্ষণ করতে হবে অথবা খালি থাকলে তা পূরণ করতে হবে। এটার ওপর সরকার কোর্টের মতামত চাইবে। তবে এটাকেও যদি রহিত করে দেয় তাহলে কোটা একেবারেই থাকবে না। আর কোর্ট যদি রায় দেয় যে, ওই অংশটুকু রাখতে হবে তাহলে ওই অংশটুকু রেখে বাকি সব ধরনের কোটা তুলে দেওয়া হবে। এটা প্রাথমিকভাবে আমাদের কমিটির সিদ্ধান্ত।

তিনি বলেন, আমরা মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে যেটা সুপারিশ রেডি করেছি তা হলো কোর্টের সাথে সামঞ্জস্য রাখা।

এটি ছিল কোর্টের পর্যবেক্ষণ, এতে বাধ্যবাধকতা নেই- তাহলে কোর্টের সেই পর্যবেক্ষণকে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, যাক, এটার ব্যাপারে আমরা পরিষ্কার নই। আমরা নিজেরাও কোর্টের এ নির্দেশনা বুঝতে পুরোপুরি পারছি না। তাই আমরা কোর্টের কাছে যাব। কারণ কোর্টের যে নির্দেশনাগুলো আছে তা মানার ক্ষেত্রে আমাদের বাধ্যবাধকতা আছে।

শফিউল আলম বলেন, তবে আমাদের সিদ্ধান্ত হলো- যতদূর সম্ভব কোটা বাদ দিয়ে মেরিটে (মেধা) চলে যাওয়া। এখন আমাদের সময় এসেছে, আমরা এখন পুরোপুরি উন্মুক্ত প্রতিযোগিতায় চলে যাব। এটা আমাদের কমিটির প্রাথমিক প্রস্তাবনা।

পিছিয়ে পড়া জেলাগুলোর নাগরিকরা কীভাবে সুবিধা পাবে- এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি, ওনারা (পিছিয়ে পড়া জেলার চাকরিপ্রার্থীরা) অগ্রসর হয়ে গেছেন।

পাঠকের মতামত

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...

বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে তৃণমূলের স্বাস্থ্য অবকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। ...

ক্যাম্পের শিশুদেরও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় রাখার আহ্বান শামা ওবায়েদের

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের জাতীয় ও আন্তর্জাতিক প্রক্রিয়ায় ক্যাম্পগুলোতে জন্ম নেওয়া শিশুদের অন্তর্ভুক্ত করার আহ্বান ...

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী, বাতিল চায় হেফাজতে ইসলাম

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ...
Single Page Footer