প্রকাশিত: ২৬/০১/২০২২ ৪:৪৫ পিএম

বার্তা পরিবেশক::
উখিয়া উপজেলার কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে নানা অনিয়মসহ গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
অতিরিক্ত সাধারণ সভা ২০২১ দেখিয়ে সমিতির নামে ব্যাংকের একাউন্ট পরিবর্তনে রেজুলেশনের ঘটনা নিয়ে সদস্যদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। অনিয়ম ও জালিয়াতির ঘটনার তদন্ত চেয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।
সোমবার (২৪ জানুয়ারি) কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির অর্থ সম্পাদক মোহাম্মদ হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগে উল্লেখ করেন, সদস্যদের অজান্তে কোন প্রকার নোটিশ কিংবা প্রচারণা ছাড়াই গত ১৫/১০/২০২১ ইং তারিখে বিশেষ সাধারণ সভার রেজুলেশন দেখিয়ে একাউন্ট পরিবর্তনের জন্য ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক , কোটবাজার শাখায় কাগজপত্র জমা দেয়।
সমিতির অর্থ সম্পাদক মোহাম্মদ হোসেন লিখিত অভিযোগে জানান, সমিতির ব্যবস্হাপনা কমিটির কয়েকজন দুর্নীতিবাজ কর্মকর্তা সুকৌশলে ভূয়া বিশেষ সাধারণ সভা দেখিয়ে বানোয়াট রেজুলেশন বানিয়ে প্রতারণার মাধ্যমে একাউন্ট পরিবর্তনে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যা সমিতির গঠনতন্ত্র বিরোধী। মুলত সমিতির নামে একাউন্টে গচ্ছিত অর্থ আত্মসাৎ করার কু মানসে জালিয়াতির আশ্রয় নিয়েছে।
এ দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ লিখিত অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কে নির্দেশ দিয়েছেন বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন। অভিযোগ প্রাপ্তি নম্বর ১২২৩। তারিখ ২৪, ১, ২০২২ ইংরেজি।
কোট বাজারে দোকান মালিক সমিতি লিঃ সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, বিশেষ সাধারণ সভার কথা বললেও এ ধরনের কোন সভা হয়নি। সভায় উপস্থিত অতিথিদের নাম বা সভার সচিত্র কোন ছবি নেই। বিশেষ সাধারণ সভার নামে যে রেজুলেশন করা হয়েছে তা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে করা হয়েছে। তিনি আরও অভিযোগ করে বলেন অর্থ সম্পাদক মোহাম্মদ হোসেন অনিয়ম কাজে চেকে স্বাক্ষর করতে অপারগতা প্রকাশ করায় তাকে ব্যাংক একাউন্ট থেকে বাদ দিতে গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। সমিতির সভাপতি ও সাধারন সম্পাদককে একাধিক বার যোগাযোগ করেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি
সমিতির সাধারণ সদস্যদের অভিমত তদন্তপূর্বক রেজুলেশন জালিয়াতির ঘটনা উদ্ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer