উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/০১/২০২৩ ১২:২০ পিএম

বছর শেষে বাংলাদেশ ব্যাংক থেকে আরও ৮ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে ইসলামী ব্যাংক। নগদ ঘাটতি দেখা দেয়ায় বিশেষ সুবিধায় এই ঋণ নিয়েছে ইসলামী ব্যাংক। গত ২৮ ডিসেম্বর ৫ হাজার ১০১ কোটি টাকা নগদ ঘাটতিতে পড়ে ইসলামী ব্যাংক। ২৯শে ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংক থেকে বিরল এ সুবিধার আওতায় ৮ দশমিক ৭৫ শতাংশ সুদে জরুরি ভিত্তিতে ৮ হাজার কোটি টাকা ঋণ নেয় ব্যাংকটি। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক। ব্যাংকগুলো নগদ ঘাটতিতে পড়লে তাৎক্ষণিকভাবে তা কাটাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিরল এ সুবিধা নিয়ে থাকে।

বাংলাদেশ ব্যাংকের এই মুখপাত্র বলেন, ব্যাংকগুলোর ঋণ নেওয়ার শেষ ভরসাস্থল হলো কেন্দ্রীয় ব্যাংক। সেই কারণেই ইসলামী ব্যাংককে এ ঋণ দেওয়া হয়েছে। ইতোমধ্যে তারা সেই ঋণ পরিশোধও করে দিয়েছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...