প্রকাশিত: ২৯/০৭/২০২১ ৯:০৮ এএম

রোহিঙ্গা শিবির থেকে পালানো শিশুসহ ৯ রোহিঙ্গাকে আটক করেছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ভ্রাম্যমান আদালত। পরে তাদেরকে ভূরুঙ্গামারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। বুধবার (২৮ জুলাই) রাত ৮টার দিকে একই পরিবার ৭ জনসহ ৯ জনকে আটক করা হয়। এর মধ্যে ৪ জন শিশু, ২ জন কিশোর, ১ জন কিশোরী, ১ জন পুরুষ এবং ১ জন নারী।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলার সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) জাহাঙ্গীর আলম জানান, করোনার মহামারি রোধে সরকারের দেয়া লকডাউন বাস্তবায়ন করার জন্য নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার রাত ৮টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাচুর মোড়ে একটি ব্যাটারি চালিত অটোরিক্সাতে গাঁদাগাদি করে যাত্রী নিয়ে যাচ্ছে। এ সময় অটোরিক্সাকে থামানো হলে অটোরিক্সা থেকে দু’জন যাত্রি নেমে পালিয়ে যায়। অটো চালকসহ মোট ১২ জন যাত্রী ছিল। এদের মধ্যে দু’জন পালিয়ে যাওয়ায় ১০ জন ছিল। এদেরকে জিজ্ঞাসা করা হলে যাত্রীরা স্বীকার করেন তারা রোহিঙ্গা। সলিম মিয়া নামে এক ব্যক্তির মাধ্যমে তারা সীমান্ত পেরিয়ে ভারত যাবার জন্য দু’দিন আগে ভূরুঙ্গামারী এসেছেন। পরে রাত ৯টার দিকে তাদেরকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করা হয়।

রোহিঙ্গা আটকের বিষয়টি নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে তারা এসেছেন। এদের মধ্যে একই পরিবারের ৭ জনসহ ৯ জনকে ভ্রাম্যমান আদালত আটক করেছেন। আটককৃত তারা হলেন- কুতুব খালি-১৩ রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল খালেকের ছেলে ফইয়া সালাম (২৭), কুতুব আলম-২ ক্যাম্পের সিদ্দিকের ছেলে ইসমাইল হোসেন (১৮), ক্যামড়া বালু খালি-১৮ ক্যাম্পের মৃত: হাসেম আলী’র স্ত্রী সাবিকা খাতুন (৫০) ও তার ছেলে নাছিম (১৫), রিয়াজ (১০), মেয়ে আছমিরা খাতুন (১৮), তাছমিনারা খাতুন (৭), রুমাজান খাতুন (৫) এবং ইসমাইল হোসেনকে (৩) আটক করা হয়েছে। তাদেরকে সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...