ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০৪/২০২৫ ৪:৫২ পিএম

আগামী কুরবানির ঈদে লোডশেডিং সর্বনিম্ন হবে এবং যানজট থাকবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (২০ এপ্রিল) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদ্যুৎ, জ্বালানি এবং সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টা এক বৈঠকে অংশ নেন। এ সময় ঈদ উৎসব ঝামেলাহীন হওয়ায় প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

এর আগে, গত রমজান মাসে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখা ও ইফতার ও সেহরির সময় লোডশেডিং না হওয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে অন্তর্বর্তী সরকার। এরপর ঈদযাত্রাও ছিল আন্দনায়ক। যানজটের চিরচেনা রূপ দেখা যায়নি ঈদযাত্রায়। টানা ৯ দিনের দীর্ঘ ছুটিদে ঝামেলামুক্ত ঈদ উৎসব করেছে দেশের মানুষ। এখন আগামী কুরবানির ঈদেও সেই ধারা অব্যাহত রাখতে চায় সরকার।

এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে মুহাম্মদ ফাওজুল কবির খান প্রধান উপদেষ্টাকে আগামী ঈদের জন্য তাদের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, একক মন্ত্রণালয় হিসেবে কাজ করার পরিবর্তে আমরা একটি সম্পূর্ণ ইউনিট হিসেবে কাজ করেছি।

সায়েদাবাদ বাস টার্মিনাল কীভাবে পরিষ্কার করা হয়েছিল এবং গ্রামাঞ্চলের জন্য বার্ষিক বৃহত্তম যাত্রার জন্য প্রস্তুত করা হয়েছিল তার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, অন্যান্য মন্ত্রণালয় এমনকি বেসরকারি খাতও পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়ায় জড়িত ছিল।

আমরা যখন সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়েছিলাম, তখন এটি নোংরা এবং অগোছালো ছিল। এটি দেখতে একটি বিশাল প্রস্রাবখানার মতো ছিল। তাই আমরা পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধান করেছি, বলেন তিনি।

ফাওজুল কবির খান বলেন, ঈদের ছুটিতে কোনো কর্মকর্তা তাদের নিজ শহরে যাননি এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা তা নিশ্চিত করার জন্য মাঠে ছিলেন।

তিনি আরও বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন ঈদুল আজহা উৎসবে লোডশেডিং সর্বনিম্ন হবে। পরিবহন যানজট থাকবে না। ইনশাআল্লাহ, ঈদুল আজহাও লজিস্টিকভাবে একটি মসৃণ যাত্রা হবে

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...