প্রকাশিত: ২৫/০৫/২০১৮ ৫:৩০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২৮ এএম

কুতুবদিয়া প্রতিনিধি : কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ মে) দুপুর ১টার দিকে উপজেলার লেমশীখালী ইউনিয়নের মুন্সি মিয়াজিপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- মুন্সি মিয়াজিপাড়ার আবু মুছার মেয়ে নিশপা (৫) ও একই এলাকার ইউনুছের মেয়ে তানজিয়া (৫)। তারা সম্পর্কে চাচাতো বোন।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌস জানান, দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পানিতে ডুবে যায় নিশপা ও তানজিয়া। অনেক খোঁজাখুজির পর পুকুরে তাদের ভাসমান অবস্থায় পাওয়া যায়। এ অবস্থায় তাদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মোস্তফা মনির মৃত ঘোষণা করেন।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer