প্রকাশিত: ০৬/০৮/২০১৯ ৯:৩৫ পিএম

ঢাকা: কুতুবদিয়া থেকে ৯ কিলোমিটার দূরে নিখোঁজ হওয়া একটি মাছ ধরার নৌকা থেকে তিন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে নৌবাহিনীর জাহাজ ‘নির্মূল’ তাদের উদ্ধার করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগরে নিয়মিত টহল ‘অপারেশন প্রতিরোধ’ চলছিল। এসময় বানৌজা নির্মূল কুতুবদিয়া লাইট হাউজ থেকে ৯ কিলোমিটার দূরে একটি মাছ ধরার বোটকে ভাসমান অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ওই বোট থেকে তিন জেলেকে উদ্ধার করেন বানৌজা নির্মূলের সদস্যরা।

উদ্ধার হওয়া জেলেরা হলেন— মৃত বাদশার সন্তান মো. শাকিল (১৮), মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. মিনহাজ উদ্দিন (১৯) ও মো. সরোয়ার আহমেদের ছেলে মো. শওকত আহমেদ (২৪)। তাদের জাহাজে প্রাথমিকভাবে চিকিৎসা সহায়তা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়। পরে কুতুবদিয়ায় স্থানীয় প্রতিনিধিদের উপস্থিতিতে তাদের আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমুদ্রে মাছ ধরার দুই মাসের সাময়িক নিষেধাজ্ঞা শেষে মাছ ধরতে প্রতিদিনই শত শত নৌকা ও ট্রলার উপকূলীয় অঞ্চল ও গভীর সমুদ্রে যাতায়াত করছে। এসব মৎস্যজীবীদের জীবনের নিরাপত্তায় সজাগ দৃষ্টি রাখছে বাংলাদেশ নৌবাহিনী।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...