ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০৩/২০২৩ ৮:৩০ এএম

কুতুবদিয়ায় পারিবারিক কলহের জেরে ব্যাটারীর পরিত্যক্ত পানি পান করায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) রাতে উত্তর ধুরুং চাঁদের ঘোনা গ্রামের মো: রাশেদ (মানিক) এর বাড়িতে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সমাজসেবক লিয়াকত আলী ও মানিকের মা ছমুদা বেগম জানান, বছর দুয়েক আগে বিয়ে হওয়া ওই গ্রামের মানিক ও স্ত্রী নয়নমনির সাথে প্রায়ই নানা বিষয়ে ঝগড়া হতো। স্ত্রীর মোবাইল ব্যবহার করা নিয়ে শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যায় নয়নমনি সৌর বিদ্যুতের বদলানো পরিত্যক্ত ব্যাটারীর পানি প্রথমে ১০ মাস বয়সী শিশু কন্যা মেহের মনিকে পান করিয়ে নিজেও পান করে আত্মহত্যার চেষ্টা চালায়।
পরে প্রতিবেশীরা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত ডা: সোহেল মা-মেয়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে রাত ১১টার দিকে নয়নমনি (২০) ও শিশু কন্যা মেহেরমনির মৃত্যু হয়।
স্থানীয় ইউ পি সদস্য ছাবের আহমদ বলেন, মা-শিশুর মৃত্যুর বিষয়টি তিনি থানার ওসিকে অবহিত করেছেন। মেয়ের পিতা মামলার করবেন বলে চট্টগ্রাম থেকে লাশ দু‘টি নিতে জাননি বলেও জানান তিনি।

থানার ওসি মো: মিজানুর রহমান বলেন, উত্তর ধুরুং এলাকার মা-শিশু কন্যার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে
মর্গে ময়না তদন্ত শেষে নিয়ে আসার পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে হাসপাতালে স্ত্রী-কন্যার মৃত্যুর সংবাদ শুনেই স্বামী মো: রাশেদ প্রকাশ মানিক পালিয়েছে।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...
Single Page Footer