প্রকাশিত: ২৩/০৮/২০২১ ৮:৪৩ পিএম

মোঃ শহিদ উখিয়া::
উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ৪৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ উচ্ছেদ করা হয়েছে।

সোমবার সকালে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে জড়িত কেউ আটক হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাইমুল হক।

সূত্রমতে, লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-১(ইস্টে) এর বি ব্লকের রাস্তার আশপাশে অবৈধ স্থাপনা গড়ে উঠে। সংশ্লিষ্টদের অনেকবার সতর্ক করার পরও গুরুত্ব দেয় নি। অবশেষে অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদ করা হয়েছে।

এপিবিএন-এর সহায়তায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রোহিঙ্গা ক্যাম্প-১( ইস্টে) সিআইসি জনাব মোঃ আফতাবুজ্জামান।

অবৈধ স্থাপনার সঙ্গে জড়িত কাউকে আটক বা সাজা প্রদান করা হয়নি। অভিযান অব্যাহত থাকবে বলে জানান ১৪ এপিবিএন অধিনায়ক মো. নাইমুল হক।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...