প্রকাশিত: ১৭/০৮/২০২১ ১০:২৯ এএম

মোঃ শহিদ উখিয়া::
উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ৪০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার সকালে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে জড়িত কেউ আটক হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাইমুল হক।

সূত্রমতে, লাম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প- ১ওয়েস্টের এ ব্লকের রাস্তার আশপাশে এলাকায় অবৈধ দোকানপাট ও স্থাপনা গড়ে উঠে। সংশ্লিষ্টদের অনেকবার সতর্ক করার পরও গুরুত্ব দেয় নি। অবশেষে অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদ করা হয়েছে।

এপিবিএন-এর সহায়তায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন লম্বাশিয়া ক্যাম্প-১ ওয়েস্ট এর সিআইসি মোছাঃ মেরিনা আফরোজ।

অবৈধ স্থাপনার সঙ্গে জড়িত কাউকে আটক বা সাজা প্রদান করা হয়নি। অভিযান অব্যাহত থাকবে বলে জানান ১৪ এপিবিএন অধিনায়ক মো. নাইমুল হক।

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer